ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় রিপন ডাকাতসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় জড়িত নৌ-ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে ঢাকা ও গাজীপুর থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। আটককৃতরা হলেন— হারুন মেম্বর (৪৭), জামিল উদ্দিন মাসুম (৪০) ও ডাকাত দলের প্রধান রিপন (৪১)।

র‌্যাব জানায়, ২৮ আগস্ট ভোররাতে নারায়ণগঞ্জের র‌্যাব-১১ সদর কোম্পানির চৌকস একটি দল ঢাকা ও গাজীপুরে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রথমে মতিঝিল থানার গাংচিল হোটেল থেকে হারুন মেম্বরকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা থেকে জামিল উদ্দিন মাসুম এবং পরে গাজীপুর সদর থানার তেলিপাড়া এলাকা থেকে রিপনকে গ্রেফতার করা হয়। অভিযানে চারটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রিপন ডাকাতের বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, হত্যা ও চাঁদাবাজিসহ অন্তত ২৩টি মামলা রয়েছে।

গত ২৫ আগস্ট বিকেলে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা চালায় নয়ন-পিয়াস-রিপন বাহিনী। প্রায় আধাঘণ্টাব্যাপী গুলিবিনিময়ে পুলিশ ও ডাকাত দলের মধ্যে অন্তত ১২০ রাউন্ড গুলি ছোড়া হয়। পরে ডাকাতরা মেঘনা নদী হয়ে চাঁদপুরের দিকে পালিয়ে যায়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ বালুমহাল নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি করে আসছিল এই বাহিনী। তাদের তাণ্ডবে শতাধিক পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। এ অবস্থায় এলাকাবাসীর নিরাপত্তায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় রিপন ডাকাতসহ ৩ জন গ্রেফতার

আপডেট সময় ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫