ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী

নির্বাচন বানচাল করার চেষ্টা করবে যারা, তাদের ছাড নয় : মুফতি মনির হোসাইন কাসেমী

নারায়ণগঞ্জের ফতুল্লা কুতুবপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাইনবোর্ড জোন শাখার প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯শে আগস্ট) বিকাল ৩:৩০ মিনিটে পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এই সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেন। সামনের নির্বাচনকে যেসব মহল ইনিয়ে-বিনিয়ে ভিন্ন শর্ত আর কন্ডিশন চাপিয়ে বানচাল করার চেষ্টা করবে, তাদের একটাকেও ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আপনারা কোন কচু! এদেশের জনগণের সময় নাই এগুলো দেখার।

তিনি আরও বলেন, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি। বিশেষ করে যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় তাদের উদ্দেশ্যে বলছি এদেশের ওলামায়ে কেরাম অতীতে যেমন ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন, তেমনি আবারও আমরা সেই ঐক্যের পথে এগিয়ে যাব। ইসলামি মূল্যবোধ রক্ষা করতে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা আপসহীন থাকব। জনগণের বিশ্বাসকে ভেঙে দেওয়া যাবে না। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি মানুষের ভোটাধিকার হরণ করার ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ। এদেশে ইসলামপ্রেমী উলামায়ে কেরাম জনগণের পাশে ছিল, আছে, থাকবে। ২০০১ সালে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হয়েছিল, আজও সেই ঐক্যের ধারা বজায় থাকবে।

সভাপতিত্ব ও বিশেষ অতিথিবৃন্দ, সম্মেলনের সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাইনবোর্ড জোন শাখার সভাপতি মোহাম্মদ উসমান গনী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা। মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর। মাওলানা মনাওয়ার হোসাইন, সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মাওলানা তাইজুল ইসলাম আব্বাস, মাওলানা আবু বক্কর, মাওলানা তৈয়বুল হোসেন, হাজী শাহীন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা মিরাজ, শেখ হিরা ইসলাম, মাওলানা সালাউদ্দিন, মাওলানা সাজ্জাদ, মাওলানা কামরুল হাসান দায়েমীসহ অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার

নির্বাচন বানচাল করার চেষ্টা করবে যারা, তাদের ছাড নয় : মুফতি মনির হোসাইন কাসেমী

আপডেট সময় ১০:৫৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫