ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ২, ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- বিথি আক্তার (২৭) ও সাদ্দাম হোসেন (২৪)। এ সময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গভীর রাতে বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী সোহেল ওরফে আক্তার পালিয়ে যায়। তারা সকলেই সিদ্ধিরগঞ্জ বাগমারা (দক্ষিণপাড়া) এলাকার বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন খালাসী জানান, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাগমারা এলাকার রাতুল নামের একটি টি-হাউজের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে এক যুবক ও এক যুবতী অবস্থান করছে।

পুলিশ উপস্থিত হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয় এবং অপর একজন পালিয়ে যায়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২৫ হাজার ৫০০ টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। আমরা মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ২, ইয়াবা উদ্ধার

আপডেট সময় ১১:০০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫