ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

রূপগঞ্জ থেকেঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইওয়েতে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ৷ বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিব নগর এলাকা ও রূপগঞ্জ ইউনয়নের ফজুর বাড়ির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আইঘরটেকপাড়া এলাকার কাজলী, মায়ের বাড়ি খালপাড় এলাকার ইমন, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রীজ ও ফজুর বাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। এসবের পরও আমরা মানবিক দিক বিবেচনা করে এতদিন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করিনি। গত ১৫ সেপ্টেম্বর হিজড়ারা চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে তাদেরকে মারধর করে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে৷

স্থানীয়রা জানায়, ছেলেরা হিজড়া সেজে এশিয়ান হাইওয়ে, ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকায় চাঁদাবাজি করে আসছিল। বিশেষ করে এই নামধারী হিজড়াদের প্রধান টার্গেট ছিল বিমানবন্দরের থেকে আসা প্রবাসীদের গাড়ি। প্রবাসীদের গাড়ি থেকে তারা মোটা অংকের চাঁদা দাবি করতো৷ অসাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করত। তাদের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছিল।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

আপডেট সময় ১০:৫৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫