ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে ডাকাত সর্দার ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রুদ্রবার্তা রিপোর্টঃ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচআনী ১, ২ ও ৩ নং ওয়ার্ডের এলাকাবাসী কুখ্যাত ডাকাত সর্দার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মনির মেম্বারকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাচআনী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক এলাকাবাসী অংশ নেন।

এলাকাবাসীর অভিযোগ, মনির মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার দাপটে এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। র‌্যাব ও পুলিশের একাধিক অভিযানে সহযোগীরা গ্রেপ্তার হলেও তিনি জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধে লিপ্ত হন।

এলাকাবাসী জানান, গত ১০ আগস্ট র‌্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে মনির মেম্বারসহ ছয়জন সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার, দা ও ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরপর ৭ সেপ্টেম্বর পাচআনী এলাকায় সোলাইমান নামে এক যুবকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন মনির মেম্বার। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান। এ ঘটনার ৪ দিন পর ১১ সেপ্টেম্বর, মাদক ব্যবসার প্রতিবাদ করায় ইমরান হোসেন নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় মনির মেম্বার ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ইমরান হোসেনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী অভিযোগ করে আরও বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড থেকে মেঘনা ঘাট পর্যন্ত ডাকাতি কর্মকাণ্ডের সঙ্গেও সরাসরি জড়িত মনির মেম্বার। পুরো ইউনিয়নে তিনি ভয়ের রাজত্ব কায়েম করেছেন। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস ছাড়া তার আর কোনো কাজ নেই। আমরা দ্রুত তাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদ হাসান খান বলেন, “মনির মেম্বারের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, হত্যা চেষ্টা, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে আমরা অবগত আছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ডাকাত সর্দার ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় ১১:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫