ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী

বন্দরে সড়ক দূর্ঘটনাায় ৩ কনস্টেবল আহত, রক্ষা পেলেন পুলিশ সুপার

বেপরোয়া বোরাক বাসের ধাক্কায় বন্দরে পুলিশের ৩ কনস্টেবল আহত হয়েছে। ওই সময় টহলরত পুলিশের গাড়ীটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় অল্পের জন্য দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন।

পুলিশ দুর্ঘটনা কবলিত স্থান থেকে ঘাতক বাস ও এর চালক আব্বাস আলী (৩২) কে আটক করেছে। আটককৃত আব্বাস আলী বন্দর উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা।

আহত পুলিশ কনস্টেবলরা হলো জহির (২৯), রাজিব (২৭) ও সামসুদ্দোহা (২৪)। আহতদের মধ্যে কনস্টেবল জহির ও রাজিবকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বন্দর থানার মদনগঞ্জস্থ ৩য় শীতলক্ষ্যা ব্রীজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

থানা পুলিশের তথ্যসূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার সময়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান করে।

এক পর্যায়ে তিনি গাড়ির থেকে নেমে সেতুটি আকস্মিক পরিদর্শন করার সময় বেপরোয়া গতিতে আসা মোক্তারপুরগামী বোরাক বাস (ঢাকা মেট্রু-ঠ ১৪-৩৯০৩) সেতুতে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় পুলিশের পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় । গাড়ির ভেতরে থাকা তিন পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা এবং অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী বলেন, বেপরোয়া বাস চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করেছি। ঘাতক চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার

বন্দরে সড়ক দূর্ঘটনাায় ৩ কনস্টেবল আহত, রক্ষা পেলেন পুলিশ সুপার

আপডেট সময় ১২:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫