স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কারামুক্ত শ্রমিক নেতা এস এম আসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন গোদনাইল এসওরোড মেঘনা ডিপোর শ্রমিক ইউনিয়ন শ্রমিক নেতৃবৃন্দরা। বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন এস এম আসলাম।।দীর্ঘ ২৪ দিন পর কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করে সদ্য কারামুক্ত হন।
এতে ৩১ আগস্ট রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করে মেঘনা রিপোর্ট শ্রমিক ইউনিয়ন কার্যালয় পৌছলে শত শত শ্রমিক নেতারা এস এম আসলামকে শুভেচ্ছা দেওয়ার জন্য আসেন।এরই মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কিছু নেতাকর্মী ভিড়ের মাঝে তাকে ফুল দিয়ে তার সুনাম ক্ষুন্ন করার জন্য ফেসবুকে ছবি ভাইরাল করেন।তারপর জানা যায়, তিনি কারামুক্ত হওয়ায় ঐদিন তাকে শুভেচ্ছা দিতে আসছেন অনেকে এ কারণে কে হলুদ তার মধ্য দিয়ে সে কাউকে চিহ্নিত করতে পারেনি।
তথ্যসূত্রে জানা যায়,চাঁদাবাজি অভিযোগ গত ৭ আগস্ট নারায়ণগঞ্জ জেলা পুলিশ এস এম আসলাম কে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেন। কিন্তু এই সংবাদটি মিথ্যা এবং সম্পূর্ণ ভিত্তিহীন থাকায় চাঁদাবাজির কোন সত্যতার প্রমাণ না পেয়ে এস এম আসলাম কে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতার আইনে ৩(২) ধারায় ৩০ দিনের ডিটেনশনের আদেশ দেন নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট।
স্থানীয় সূত্রে জানা যায়,জনাব এস এম আসলাম তিনি একজন সমাজসেবক এবং মেহনতি শ্রমিকের সুখ-দুখের কান্ডারী।তিনি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসরদের রোশানলের শিকার। এবং তিনি শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় বহুবার নিজ বাড়িতে হামলা ও মিথ্যা মামলার আসামি হন শ্রমিক নেতা এস এম আসলাম।সত্য এবং ন্যায়ের পথে কথা বলায় তার বিরোধিতা করার জন্য উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের দোসরা।এবং তার রাজনীতি ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য তাদের এই ষড়যন্ত্র।










