ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ট্রফি পায়নি বলে কড়া প্রতিবাদ জানাবে ভারত

এশিয়া কাপের সমাপ্তি হলেও নাটক থামেনি। রোববার পাকিস্তানকে হারানোর রাতে শিরোপা নিয়ে উদযাপন করেনি ভারত। বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’ও এই বিষয়টি ভালোভাবে নেয়নি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি, তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় সূর্যকুমার যাদবের দল। ফলে ভারতীয় খেলোয়াড়দের হাতে ওঠেনি না ট্রফি, না বিজয়ী মেডেল। ওই ঘটনায় বিসিসিআই সচিব দেভাজিৎ সাইকিয়া ক্ষুব্দ প্রতিক্রীয়া জানিয়ছেন। বার্তা সংস্থা এএনআইকে তিনি জানান, নভেম্বরের আইসিসি সভায় তারা ব্যাপারটি নিয়ে প্রতিবাদ জানাবে।

সাইকিয়া বলেছেন, ‘ভারত একটি দেশের সঙ্গে যুদ্ধে আছে এবং ট্রফি দেওয়ার কথা ছিল সেই দেশের একজন নেতার। আমাদের সিদ্ধান্ত ছিল, এসিসি চেয়ারম্যানের কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নেব না, যিনি পাকিস্তানের মূল নেতাদের একজন। এজন্যই তার কাছ থেকে ট্রফি নিতে চাইনি। তার মানে এই নয় যে, ওই ভদ্রলোক ট্রফি আর মেডেল নিজের সঙ্গে নিয়ে হোটেল রুমে চলে যাবেন!’

বিষয়টিতে ক্ষোভ জানিয়েছে বিসিসিআই কর্মকর্তা, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক ও অপ্রত্যশিত। আমরা আশা করব, শুভ বোধের উদয় হবে। ট্রফি ও মেডেলগুলো যত দ্রুত সম্ভব ভারতে ফেরত পাঠানো হবে। আগামী নভেম্বরে দুবাইয়ে আইসিসির বৈঠক আছে। সেখানে এসিসি প্রধানের এই কাণ্ডের বিরুদ্ধে খুবই গুরুতর ও ভীষণ শক্ত প্রতিবাদ জানাব আমরা।’

পুরস্কার বিতরণীর পর ভারতীয় দলের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে মেইল করে এরকম কিছু জানানো হয়েছে কি না। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার দাবি করেন, এই সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়েছেন। ম্যাচের মাঝেই তারা সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রফি গ্রহণ না করলেও, ভারতীয় দলের ক্রিকেটাররা পরে ট্রফি ছাড়াই নিজেদের মতো করে উদযাপন করেন। মাঠের চ্যাম্পিয়ন হিসেবে পোজ দিয়ে ছবিও তোলেন। তবে ট্রফি না পাওয়ায় ক্ষোভ ঝেড়েছেন সূর্যকুমার।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ট্রফি পায়নি বলে কড়া প্রতিবাদ জানাবে ভারত

আপডেট সময় ১২:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫