ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বাবার লড়াইয়ের ময়দানে কন্যারা: ঠাকুরগাঁওয়ে নজর কাড়ছেন নিঝর ও সামারুহ

ভোটের ময়দান মানেই কেবল বাঘা বাঘা নেতাদের হুঙ্কার নয়, কখনও কখনও তা হয়ে ওঠে আবেগের লড়াই। ঠাকুরগাঁও-২ আসনে এখন সেই চিত্রই ধরা পড়ছে। রাজনীতির রুক্ষ মাটির লড়াইয়ে ধুলোবালি মেখে বাবার হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন চিকিৎসক কন্যা ডা. কাশফিয়া নিঝর।

একপাশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুই কন্যা সামারুহ ও সাফারুহ্, অন্যদিকে ডা. আব্দুস সালামের মেয়ে ডা. নিঝর— দুই পরিবারের মেয়েদের এই নির্বাচনি তৎপরতা উত্তরবঙ্গের রাজনীতির অন্দরে নতুন মাত্রা যোগ করেছে।

ডা. কাশফিয়া নিঝরের বেড়ে ওঠা রাজধানীর চার দেওয়ালে। শৈশব, কৈশোর থেকে শুরু করে ডাক্তারি বিদ্যা— সবকিছুই কেটেছে ঢাকার ব্যস্ততায়। পৈতৃক ভিটায় আসার সুযোগ হয়েছে কম। কিন্তু ভোট আসতেই পালটে গেছে দৃশ্যপট। বাবার জন্য ভোট চাইতে কাকভোরে বেরিয়ে পড়ছেন তিনি। কখনও ধানের শীষ হাতে গ্রামের মেঠো পথে, কখনও আবার গৃহবধূদের উঠোন বৈঠকে।

এলাকার ভোটারদের কাছে এই ডাক্তার আপু মণির আন্তরিকতা বেশ সাড়া ফেলেছে।

সত্তরোর্ধ্ব অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ বলছিলেন, বাবার জন্য মেয়েরাই বেশি কাঁদে, বেশি কষ্ট করেন। ভোটের ফল যাই হোক, এই মেয়েগুলোর লড়াই মানুষের মন জয় করে নিয়েছেন।

রাজনীতি বিশ্লেষকদের মতে, হেভিওয়েট প্রার্থীদের পরিবারের সদস্যদের এই সক্রিয় অংশগ্রহণ সাধারণ ভোটারদের আবেগ স্পর্শ করছে। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের কাছে ডা. নিঝরের আবেদন সরাসরি পৌঁছাচ্ছে। রাজধানীর আভিজাত্য ছেড়ে গ্রামের কাঁদা-মাটিতে তার এই ‘গণসংযোগ’ ঠাকুরগাঁও-২ আসনের লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বাবার লড়াইয়ের ময়দানে কন্যারা: ঠাকুরগাঁওয়ে নজর কাড়ছেন নিঝর ও সামারুহ

আপডেট সময় ১২:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬