ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শহিদ আবু সাঈদের হত্যাকারীদের ফাঁসি চাইলেন বাবা-মা

পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী প্রতিনিধি দল।
রোববার জিয়ারত শেষে দলটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় শহিদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম, বাবা মকবুল হোসেন, ভাই রমজান আলী এবং শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, আবু সাঈদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

এ সময় দলটি আবু সাঈদের হত্যার ঘটনা বর্ণনা রেকর্ড করেন। জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হত্যা, গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত এবং সাক্ষীদের সঙ্গে মতবিনিময়ের ৬ দিনের উত্তরাঞ্চল সফরের প্রথম দিনেই পীরগঞ্জে আসেন। দুপুরে উপজেলার বাবনপুর গ্রামে প্রতিনিধি দলের প্রধান তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক আলমগীরের সঙ্গে প্রসিকিউটর এসএম মইনুল করিম ও প্রসিকিউটর তানভীর হাসান জোহাসহ ১০ সদস্য ছিলেন। এ সময় পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুকসহ স্থানীয় ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের তদন্ত সংস্থার দলটি ১৯ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রংপুর, রাজশাহী ও নাটোর জেলায় গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধগুলোর ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত এবং সাক্ষীদের সঙ্গে মতবিনিময় করবেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শহিদ আবু সাঈদের হত্যাকারীদের ফাঁসি চাইলেন বাবা-মা

আপডেট সময় ১১:০০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫