ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

মিরসরাই-সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুই উপজেলার তিনটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন দুপুর আনুমানিক ১২টার দিকে সরোয়ার আলম (৩৫) নামক এক শ্রমিক নামাজ পড়ার উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকামুখী দ্রুতগামী একটি ডাম্পট্রাক তাকে চাপা দিয়ে চৌধুরী মার্কেটের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন এলাকার বাসিন্দা সারোয়ার আলম মারা যান।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মচিন্দ্রলাল ত্রিপুরা বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে আটকে থাকা চালককে উদ্ধার করেছি।

এই ঘটনায় নিহত শ্রমিক ওই এলাকার বাঁশবাড়িয়া ইউনিয়নে অবস্থিত ইউনিটেক্স স্পিনিং মিলে মেইন্টেনেন্স সেকশনে কাজ করে আসছিলেন।

অপরদিকে একই দিন সকালে মো. আবসার আলী (৫৩) নামক এক ব্যক্তি উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরার ইলিয়াছ পেট্রোল পাম্প এলাকার একটি চায়ের দোকানে নাশতা করতে বসেছিলেন। এসময় একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় তিনি ঘটনাস্থলে নিহত হন।

এছাড়া বেলা ১১টার দিকে মিরসরাইয়ের হাদি ফকিরহাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বাজার থেকে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাশেম উপজেলার খৈয়াছরা ইউনিয়নের উত্তর গাছবাড়িয়া গ্রামের হোসেন মাস্টার বাড়ির এবাদুর রহমানের ছেলে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

মিরসরাই-সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় ১০:৪৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫