ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ

নারায়ণগঞ্জে বেসরকারি হাসপাতাল মালিকদের নিয়ে মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের সদর উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালের মালিকদের নিয়ে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের ২নং সভাকক্ষে সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকলের অবগতির জন্য সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেন, আপনাদের নিজ নিজ হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধি করতে হবে, যে সকল হাসপাতালের লাইসেন্স হাল নাগাদ নবায়ন করা হয় নাই, সে সকল হাসপাতালের লাইসেন্স দ্রুত নবায়ন করতে হব। লাইসেন্স বিহীন হাসপাতাল পরিচালনা করা যাবে না। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম নীতি মোতাবেক করতে হবে। সরকারি নির্দেশনা মোতাবেক হাসপাতাল পরিচালনা, ডেঙ্গু, নরমাল ডেলিভারি, সিজারিয়ান অপারেশনসহ সকল সেবার রিপোর্ট যথা সময়ে সিভিল সার্জন অফিসে প্রেরণ করতে হবে। রোগীর অপারেশনের সময় এ্যানেসথেসিয়া কনসালটেন্ট এর সহযোগী হিসাবে চিকিৎসক বাধ্যতামূলক ভাবে উপস্থিত থাকতে হবে। তাছাড়া হাসপাতালের ফার্মেসিতে ঔষধ কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রদত্ত স্যাম্পল ঔষধ বিক্রয় করা যাবে না এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা যাবে না। যথাযথ ভাবে উক্ত নির্দেশনা না মানলে প্রয়োজনে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক’র সঞ্চালনায় সভায় জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সদর উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালের মালিক ও তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন

নারায়ণগঞ্জে বেসরকারি হাসপাতাল মালিকদের নিয়ে মতবিনিময় সভা

আপডেট সময় ০৪:৫৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫