ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

ভালোবাসা এখনো চিঠিতে বসবাস করে: দীঘি

সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক আয়োজনে গত ১০ অক্টোবর ষষ্ঠবারের মতো শুরু হওয়া সংগীতানুষ্ঠান ‘রিয়াদ সিজন’-এ অংশ নিচ্ছে বিশ্বের ১৪ দেশ। প্রতিটি দেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে বিশেষ কিছু দিন, যেখানে তারা নিজস্ব সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী পোশাক ও খাবার উপস্থাপন করবেন।

সেই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ পর্ব, যা চলছে ‘বাংলাদেশ কালচার’ শিরোনামে শুক্রবার (১৪ নভেম্বর) পর্যন্ত। আর সেখানেই মঞ্চ মাতাতে গেছেন দেশের জনপ্রিয় সংগীত ও অভিনয় তারকারা। এর মধ্যে রয়েছেন ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

জানা গেছে, অভিনেত্রী দীঘি ছাড়াও বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী শিল্পীর মধ্যে রয়েছেন— সংগীতের যুবরাজ কণ্ঠশিল্পী আসিফ আকবর, জনপ্রিয় গায়ক মনির খান, বেলাল খান, আকাশ মাহমুদ, মুহাম্মদ ইমরান, ইশরাত জাহান জুঁই, পুষ্পিতা মিত্র, হুমায়রা ইশিকা ও ডিজে তুরিন এমএনআর।

আজ বাংলাদেশের শেষ পর্বে চমক হিসেবে মঞ্চে থাকছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এর আগে যুক্তরাষ্ট্র থেকে দুই মাসব্যাপী সংগীত সফর শেষ করে দেশে ফিরে আবার সৌদি আরবে মুগ্ধতা ছড়াবেন এ তারকা। এ ছাড়া শেষ দিনের আয়োজনে আরও গান গাইবেন আকাশ মাহমুদ, ডিজে তুরিন এমএনআর, পুষ্পিতা মিত্র ও ইশরাত জাহান জুঁই।

আর এ আয়োজনে বিশেষ পারফর্মে অংশ নেবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সেখানে হোটেলের রুমে দীঘির অনুপস্থিতিতে এক পরিচ্ছন্নতাকর্মী একটি চিঠি লিখে রেখে যান। প্রিয় তারকার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা জানিয়ে লেখা সেই চিঠিটি দেখে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

ভালোবাসা এখনো চিঠিতে বসবাস করে: দীঘি

আপডেট সময় ১০:১৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫