ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের Logo নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর Logo নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে Logo শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম Logo লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা Logo হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান Logo চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল Logo ডিসেম্বরেই মিমির সুখবর! Logo চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ Logo আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে: আবুল কালাম

নৈতিক ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের উজ্জীবিত করা সম্ভব হলেই শিক্ষার মান উন্নীত হচ্ছে বলা যাবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

তিনি বলেন, “শিক্ষাকে যুগোপযোগী করে নৈতিক ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের উজ্জীবিত করা সম্ভব হলেই বলা যাবে শিক্ষার মান উন্নীত হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষকবৃন্দের পাঠদানের পূর্ব প্রস্তুতি সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানে আসা উচিত। পবিত্র কুরআন-সুন্নাহর শিক্ষা মানুষকে অনুগত ও সংস্কৃতিবান হিসেবে গড়ে তোলে। আধুনিক বিশ্বে মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সমাজকে আলোকিত করছে। তাই নৈতিক ও মানবিক মূল্যবোধের জাগরণে আমাদের এগিয়ে আসতে হবে।”

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার মিলনায়তনে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটিকে জেলার অন্যতম মডেল মাদরাসায় উন্নীত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ও মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রায়হান কবিরের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া।

সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। মুখ্য আলোচক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান।

আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের (এনজিএ) সাধারণ সম্পাদক ও প্রাক্তন শিক্ষার্থী মঈন আহসান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, মাদরাসার সহকারী অধ্যাপক মো. শাহজাহান এবং শিক্ষার্থীদের মধ্যে খালিদ সাইফুল্লাহ, রিফাত হোসেন ও মো. আব্দুল্লাহ।

সভায় প্রাক্তন শিক্ষার্থী ও কাউন্সিলরের পক্ষ থেকে মাদরাসার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা ও তামিরুল মিল্লাত কামিল মাদরাসাসহ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতির সঙ্গে সমন্বয়, পুরোনো ভবন সংস্কার ও ভবনের সম্প্রসারণ, প্রবেশপথে গেট নির্মাণ, মসজিদ নির্মাণ, আঙ্গিনা সম্প্রসারণ ও নিরাপত্তা বেষ্টনী নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন, সোলার লাইট স্থাপন, অভিভাবকদের জন্য অপেক্ষমাণ ছাউনি বা কক্ষ নির্মাণ, উন্মুক্ত আঙ্গিনায় টালি স্থাপন, ছাত্রাবাস ও আধুনিক প্রযুক্তিনির্ভর গ্রন্থাগার নির্মাণ।

এ ছাড়া নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসাকে মডেল মাদরাসায় উন্নীত ও জাতীয়করণের দাবি জানানো হয়।

সভায় আমন্ত্রিত অতিথিরা দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করেন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভায় প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে লেখা দেয়ালিকা ‘সীরাজাম মুনীরা’ উন্মোচন করেন। পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের

শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে: আবুল কালাম

আপডেট সময় ০২:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬