ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

রূপগঞ্জে ফাটল ধরা কারখানা ভবনে পুনরায় কম্পন : বিক্ষোভ, ভাংচুর

রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পে ফাটল ধরা ভবনে কাজ করতে মালিকপক্ষ বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন রপ্তানিমুখী একটি পোশাক কারখানার শ্রমিকরা।

কারখানার ভেতরে অন্তত পাঁচটি যানবাহনে বিক্ষুব্ধ শ্রমিকরা ভাঙচুর চালিয়েছে বলেও জানায় পুলিশ। শনিবার (২২ নভেম্বর) উপজেলার ভুলতা এলাকায় রবিনটেক্স (বাংলাদেশ) লিমিটেডে এ ঘটনা বলে জানান শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।

তিনি বলেন, শুক্রবার ভূমিকম্পে কারখানাটির দুʼটি ভবনে ফাটল দেখা যায়। ভবনটি নিজস্ব প্রকৌশলীদের মাধ্যমে নিরীক্ষণের পর সাময়িক সংস্কার করে শনিবার কর্মস্থলে শ্রমিকদের যোগদানের আহ্বান জানায়। সকাল নয়টার দিকে কারখানায় কর্মীরা যোদগদানও করেন।

“কাজ করার সময় হঠাৎ কারখানা ভবনে পুনরায় কপ্পন অনুভূত হওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং শ্রমিকরা সব কারখানা থেকে বেরিয়ে আসেন।”

হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কারখানার অন্তত অর্ধশতাধিক শ্রমিক সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আহতের ঘটনার পর শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে পড়েন। পরে বিক্ষুব্দ শ্রমিকরা কারখানার ভেতরে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান বলে জানান পুলিশ পরিদর্শক সেলিম বাদশা।

দুপুর পর্যন্ত বিক্ষুব্দ হাজারো শ্রমিক কারখানাটিতে অবস্থান নিয়ে থাকলেও পরে তারা চলে যান। পরে বিকেলে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, শিল্প পুলিশ, শ্রমিক ও মালিক প্রতিনিধিরা বৈঠকে বসেন।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা বসেছেন। ক্ষতিগ্রস্ত ভবনে কাজ শুরু করা যাবে কিনা এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

রূপগঞ্জে ফাটল ধরা কারখানা ভবনে পুনরায় কম্পন : বিক্ষোভ, ভাংচুর

আপডেট সময় ১১:৫১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫