ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ

পরিবেশ দূষণের অভিযোগে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ দূষণ রোধে অভিযান চালিয়ে হাশেম ফুডস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রবিবার (৭ ডিসেম্বর) রূপগঞ্জের আউখার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ মারজানুর রহমান।

অভিযানে রূপগঞ্জ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশন দাখিল করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

কর্তৃপক্ষ জানায়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১-এর বিধান না মানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশদূষণকারী কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নারায়ণগঞ্জ জেলায় নিয়মিতভাবে পরিচালিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন

পরিবেশ দূষণের অভিযোগে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫