ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ

সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার সৌন্দর্য প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : “আজকের শিশু, আগামী দিনের বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মপ্রকাশ করলো নতুন শিশু সংগঠন ‘ফুলেল খেলাঘর আসর’।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর ইউনিয়নের চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে শিশুদের হাতের লেখার সৌন্দর্য প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সোনারগাঁ শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুল ইসলাম সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম জহির।

বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাঘরের সহ-সভাপতি লক্ষী চক্রবর্তী, আনোয়ার হোসেন, ঈদ উল হাসান রিদওয়ান, অপূর্ব হোসাইন মিলন, এবং ফুলেল খেলাঘর আসরের সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক তাহিরা শবনম যোবায়দা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া।

শিশুদের সৃজনশীলতা ও শিক্ষার মানোন্নয়নে আয়োজিত হাতের লেখার প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট ৬ জন শিক্ষার্থীকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে ফুলেল খেলাঘর আসরের ২১ সদস্যের নতুন কমিটি শপথবাক্য পাঠের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে।
সৃজনশীল চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিশুদের মানবিক বিকাশে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চায় নতুন এই সংগঠন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন

সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার সৌন্দর্য প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ

আপডেট সময় ১০:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫