ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ

রূপগঞ্জে ফুটবল খেলা নিয়ে হাতাহাতি, আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ফুটবল খেলা চলাকালীন ‘বিতর্কিত’ একটি গোলকে কেন্দ্র করে দু’পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হাতাহাতিতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই মাঠে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। এতে রূপসী স্পোর্টিং ক্লাব ও রূপসী জুনিয়র স্পোর্টিং ক্লাব প্রতিযোগী ছিলেন।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক ওসমান। এছাড়াও তারাব পৌর যুবলীগের আহ্বায়ক আফজাল কবির স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ওসি সবজেল বলেন, খেলা চলাকালীন একটি গোল নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এ নিয়ে তর্কের জেরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন সামান্য আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত বা মৌখিক অভিযোগ করেননি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন

রূপগঞ্জে ফুটবল খেলা নিয়ে হাতাহাতি, আহত ৫

আপডেট সময় ০৪:৫৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫