ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বুড়িগঙ্গায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবলো বাল্কহেড, সাঁতরে বাঁচলেন ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহি লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল দশটা দশ মিনিটে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নৌ পুলিশের পাগলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।

বেলা সাড়ে বারোটার দিকে তিনি বলেন, “বাল্কহেডের ৫ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে, ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে অভিযান এখনো শুরু হয়নি।”

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলামুখী বোগদাদীয়া-১৩ লঞ্চটির সঙ্গে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটমুখী বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি ডুবে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে বাল্কহেড ডুবির ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লঞ্চটির সামনের অংশ বালুবাহী বাল্কহেডটির উপরে উঠে যায়। বাল্কহেডটি ডুবে যেতে দেখে শ্রমিকরা তখন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী সাদ্দাম হোসেন বলেন, “আমি তখন নদী পার হচ্ছিলাম। যে লাইনে দুʼটি নৌযান চলছিল তাতে দূর থেকেই বোঝা যাচ্ছিলো যে সংঘর্ষ হবে। আমি সাথে সাথেই ভিডিও করতে শুরু করি।”

প্রতক্ষ্যদর্শীর কাছ থেকে জানা যায় , “নদী পারাপার হওয়ার সময় আমি দূর্ঘটনাটি দেখি। সাথে সাথে আমার মুঠোফোনে ঘটনাটির ভিডিও ধারণ করি।”

নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর বলেন, ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে অভিযান শুরু হবে।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বুড়িগঙ্গায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবলো বাল্কহেড, সাঁতরে বাঁচলেন ৫

আপডেট সময় ১১:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫