ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফতুল্লায় রান্নাঘরের আগুনে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরের আগুনে দগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত আনোয়ারা বেগম ফতুল্লা মডেল থানার কায়েমপুর এলাকার হোসেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং মৃত আব্দুল আজিজের স্ত্রী।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রচণ্ড শীতের কারণে শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে আনোয়ারা বেগম নিজ রান্নাঘরের চুলার সামনে বসে আগুনের তাপ নিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তাঁর পরিধেয় কাপড়ে আগুন ধরে যায়। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন।

পরে আশপাশের লোকজন ও তাঁর বড় ছেলে আনোয়ার হোসেন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় রান্নাঘরের আগুনে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬