ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ওপারে সবসময়ে আলো থাকে, শুধু লেগে থাকতে হয়: প্রিয়াংকা

বলিউডের ‘দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া নতুন বছরে নতুন স্বপ্নের কথা জানালেন। বললেন, ওপারে সবসময় আলো থাকে, শুধু লেগে থাকতে হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, আকাশি রঙের বিকিনিতে সমুদ্রতটে হাঁটছেন প্রিয়াংকা চোপড়া। হাঁটতে হাঁটতে বললেন, এবার থেকে ক্যামেরার সামনে এসে আরও বেশি করে কথা বলবেন তিনি। ২০২৬-এ এসে নিজের প্রতি কৃতজ্ঞতা জানানোই তার কাছে বড় কাজ বলে জানান অভিনেত্রী।

বালুকাবেলায় নিজের পায়ের ছাপ দেখিয়ে তিনি বলেন, আমি নিজেকে বলেছিলাম— এই কাজটি আমি আরও ভালো করে করব। ওই দেখুন, ২০২৬-এ আমার প্রথম কয়েকটি পদক্ষেপ। এটাকেই ভবিষ্যৎ বলে মনে হচ্ছে।

নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রিয়াংকা চোপড়া বলেন, আমি সত্যি ফিরে দেখছিলাম। আমার পরিবার, আমার সুন্দর সুন্দর কিছু পদক্ষেপ— সব কিছুর দিকে ফিরে তাকালাম।

অভিনেত্রী বলেন, আমি কৃতজ্ঞ। আমি সত্যিই সৌভাগ্যবতী। এত দ্রুত এতটা পথ দৌড়ানো এবং টিকে থাকার পর আমরা নিজেদের পিঠ চাপড়াতে ভুলে যাই। তাই আমি আজ নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি। এত সুন্দর একটা জীবন গড়ে তোলার জন্য আমি নিজের প্রতি বিনয়ী হতে চাই বলে জানান প্রিয়াংকা চোপড়া।

গোধূলিবেলায় এই ভিডিও রেকর্ড করছিলেন প্রিয়াংকা। ক্যামেরা প্যান করে সূর্যাস্ত দেখিয়ে তিনি বলেন, ওপারে সবসময়ে আলো থাকে। শুধু লেগে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। অভিনেত্রী বলেন, তবে এখন আমি আমার বাড়ির দিকে পিছিয়ে যাচ্ছি।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ওপারে সবসময়ে আলো থাকে, শুধু লেগে থাকতে হয়: প্রিয়াংকা

আপডেট সময় ০৩:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬