ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক Logo যুব উন্নয়ন কর্মকর্তা শাহেনশাহর মা জাহানারা আর নেই Logo সরকারি সময়সূচি উপেক্ষার অভিযোগ: কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ Logo নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর Logo নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে Logo শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম Logo লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা Logo হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান Logo চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল

ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক?

ফুটবল বিশ্বকাপ ২০২৬ নিয়ে সাধারণ ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি উন্মাদনায় মেতেছেন দেশের তারকারাও। অনেকেই এরইমধ্যে সামাজিকমাধ্যমে জানান দিয়েছেন কে কোন দলের খেলা পছন্দ করেন এবং সাপোর্ট করেন।

পছন্দের দলের জার্সি গায়ে তারকাদের অনেকেই ছবি পোস্ট করে পছন্দের দলের জন্য শুভ কামনা জানাতে শুরু করেছেন। তবে দর্শক দ্বিধান্বিত হয়ে পড়েছেন দেশের শোবিজ আলোচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে।

বিশ্বকাপের মাঠে এই নায়িকা কোন দলের তা জানতে উদগ্রীব ভক্তরা। কারণ ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে বেশ কয়েকটি এআই নির্মিত ছবি শেয়ার করেছেন এই চিত্রকন্যা।

যেখানে ভিন্ন ভিন্ন অবতারে হাজির হয়েছেন তিনি।
শনিবার (১৩ জুন) ব্রাজিলের জার্সি পরে একটি পোস্ট করেছিলেন এই চিত্রনায়িকা।

ক্যাপশনে ব্রাজিলের পতাকাসহ তিনি লেখেন, আজকের ম্যাচের জন্য উত্তেজিত? আমি তো ভীষণ উত্তেজিত! হ্যাশট্যাগে যুক্ত করেন- ফিফা বিশ্বকাপ২০২৬ এবং ব্রাজিল।
একইদিনে আরো একটি ছবি শেয়ার করেন দীঘি। যেখানে খোলা চুলে ব্রাজিলের জার্সি আদলে বানানো শাড়িতে দেখা যায় তাকে। সেখানেও নিজেকে হ্যাশট্যাগে ব্রাজিলিয়ান সাপোর্টার বলে উল্লেখ করেন।

এরপর মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার পতাকা হাতে ছবি পোস্ট করেন তিনি। সেখানে তার ভক্তদের মাঝে যারা আর্জেন্টিনার সমর্থক তাদের জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি ক্যাপশনে লেখেন, আমার সকল আর্জেন্টিনা ভক্তদের জন্য ভালোবাসা। শুভকামনা!

এখানেই শেষ নয়, বুধবার (১৮ জুন) আরো একটি পোস্ট শেয়ার করেছেন দীঘি। পর্তুগালের ম্যাচের আগে দলটির জার্সি হাতে দেখা যায় তার। আর জার্সি নাম্বার সাত। অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত তিনি সেই ইঙ্গিত দিয়েছেন। ক্যাপশনেও যেন বললেন সেই কথাই।

সেখানে দীঘি লেখেন, সিআর৭-এর প্রতি আমার ভালোবাসা, সঙ্গে জুড়ে দেওয়া লাভ ইমোজি। এরপর আরো লেখেন, আজ তাকে মাঠে দেখার জন্য অধীর আগ্রহে আছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ

ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক?

আপডেট সময় ১২:২০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬