ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফতুল্লায় দিনদুপুরে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনদুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফতুল্লার পাগলা কামালপুর এলাকায় প্রবাসী বাবুল মিয়ার মাতৃভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী চার সদস্যের একটি ডাকাত দল আসে। তাদের মধ্যে একজন কালো বোরকা পরা ছিল। প্রথমে তারা বাবুল মিয়ার তিনতলা বাড়ির সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়, অপরটি বিস্ফোরিত হয়নি। এরপর দুইজন ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে এবং অপর দুইজন বাইরে অবস্থান নেয়। বিকট শব্দে আশপাশের লোকজন জড়ো হলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

ভুক্তভোগী বাবুল মিয়ার মেয়ে পার্বতী জানান, তার বাবা ও স্বামী আমেরিকা প্রবাসী। তিনতলা বাড়ির নিচের দুইতলায় ভাড়াটিয়া থাকেন এবং তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। বিকেল ৪টার দিকে মুখোশধারী দুই ডাকাত বোমা ফাটিয়ে ঘরে ঢুকে তাকে ভয়ভীতি দেখিয়ে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। পরে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় দিনদুপুরে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

আপডেট সময় ১২:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬