ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শহরের ২ নং রেলগেইটে প্রকাশ্যে শাহ আলম গংদের মাদক বিক্রি ও চাঁদাবাজি ; প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

নিজস্ব প্রতিনিধি- নারায়নগঞ্জ সদর থানার অতি নিকটে ২ নং রেলগেইট। এই রেল গেইটের পাশেই পুলিশের চেকপোস্ট। তবুও ২ নং রেলগেইট এলাকায় দিন দিন শাহ আলম গংদের মাদক বিক্রি ও চাঁদাবাজির দৈরত্ব বৃদ্ধি পাচ্ছে বলে স্হানীয় সূত্রে অভিযোগ উঠে এসেছে।

সূত্রে জানা যায় যে, দেওভোগ এলাকায় দীর্ঘ বছর যাবৎ ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন মুন্সীগঞ্জ এলাকার শাহ আলম। দীর্ঘ বছর বসবাসের সুবাদে স্থানীয় অনেকের সাথে সক্ষতা তৈরি হয়। এই প্রভাবকে কাজে লাগিয়ে গড়ে তোলেন একটি অপরাধী চক্র। শাহ আলম আড়ালে থেকে তার দলের সক্রিয় সদস্য কালাম ও জাকিরকে দিয়ে মাদক বিক্রি করে আসছে। শাহ আলম শুধু মাদক বিক্রি করেই থেমে থাকেননি বর্তমানে নতুন এক কৌশল অবলম্বন করেছেন। দেওভোগ এলাকার সাবেক ছাত্র দলের সভাপতি তারুণ্যের অহংকার জাকির খানের সাথে কৌশলে বিভিন্ন সময়ে ছবি তুলে এবং ফেসটুন ব্যানার সাঁটিয়ে নিজেকে সকলের কাছে জাকির খানের লোক হিসেবে পরিচিতি তুলে ধরে এখন ২ নং গেট এলাকার আশে পাশের দোকানদারদকে ডেকে নিয়ে ফুটপাত দখল নিয়ে ব্যবসা করে দেবার জন্য মোটা অংকের টাকা আদায় করার ফিকির করছে বলে অনেক ফুটপাত ব্যবসায়ীর অভিযোগ।
খেটে খাওয়া এই সকল ফুটপাত ব্যবসায়ীদের দাবি শাহ আলমের অবৈধ মাদক বিক্রি ও চাঁদাবাজি বন্ধে জাকির খান ও পুলিশ প্রশাসন যেনো জরুরি পদক্ষেপ গ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

শহরের ২ নং রেলগেইটে প্রকাশ্যে শাহ আলম গংদের মাদক বিক্রি ও চাঁদাবাজি ; প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

আপডেট সময় ০২:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬