ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে তিন কারবারির আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করে তিনজন মাদক কারবারি থানায় আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (১৩ মার্চ) রূপগঞ্জ থানায় এসে তারা আত্মসমর্পণ করেন। পরে মুচলেকা নেওয়ার পর স্থানীয় যুবদল নেতাদের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আত্মসমর্পণকারী তিনজন হলেন মিন্নত আলী ব্যাপারী, জাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার। তারা উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার বাসিন্দা। স্থানীয় সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাশেদুল আলম বাবুর মাধ্যমে তারা থানায় এসে আত্মসমর্পণ করেন এবং ভবিষ্যতে আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকার করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল, মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, অভিযানের ধারাবাহিকতায় ওই তিনজন মাদক কারবারি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেন এবং মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রত্যেককে একটি করে জায়নামাজ ও টুপি উপহার দেন।

পুলিশ আরও জানায়, ভবিষ্যতে তারা আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে তিন কারবারির আত্মসমর্পণ

আপডেট সময় ১২:০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬