ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণার মাধ্যমে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৯টি জবাই করা এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকার একটি প্লট থেকে এসব ঘোড়া উদ্ধার করা হয়।

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্বাচল ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকার একটি প্লটে ২০টি ঘোড়া জবাই করার উদ্দেশ্যে নিয়ে আসে একদল অসাধু ব্যবসায়ী। এর মধ্যে ৯টি ঘোড়া ইতোমধ্যে জবাই করা হয়। শুক্রবার ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।

হারুন অর রশিদ আরও জানান, পূর্বাচল উপশহরের নির্জন স্থানে রাতের আঁধারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে কম দামে উপজেলার বিভিন্ন মাংসের দোকানে বিক্রি করা হতো। এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার

আপডেট সময় ০৩:৫০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬