ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ Logo বন্দরে আদালত অবমাননা করে জমি মাপার নির্দেশ, ওসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন? Logo ফরিদপুরের ভাঙ্গায় মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ মেগা ফাইনাল

ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

ইরান ও লেবাননের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বর্তমানে ‘অনেক ভালো কিছু ঘটছে’।

চুক্তি চূড়ান্ত করার আগে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে– ইরানের এমন ইঙ্গিত সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, দেখা যাক কী হয়। যদি কোনো মতপার্থক্য থাকে, তবে আমাদের তা মিটিয়ে ফেলতে হবে।

তবে আমার মনে হয় না খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো পার্থক্য সেখানে রয়েছে।
এর আগে তিনি এএফপিকে জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে আর কোনো ‘অমীমাংসিত বা জটিল বিষয়’ বাকি নেই।

ধারণা করা হচ্ছে, তিনি মূলত লেবানন যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রসঙ্গটিকে বুঝিয়েছেন।
লাস ভেগাসে ট্রাম্প বলেন, আমরা (চুক্তির) খুব কাছাকাছি।

মনে হচ্ছে এটি সবার জন্যই খুব ভালো হতে যাচ্ছে। আমরা একটি চুক্তিতে পৌঁছানোর একদম দ্বারপ্রান্তে।
এদিকে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরান। তবুও অ্যারিজোনায় এক নির্বাচনী জনসভায় মার্কিন প্রেসিডেন্ট তার সেই দাবি পুনরাবৃত্তি করেছেন।

ট্রাম্প বলেন, আমরা প্রচুর এক্সক্যাভেটর নিয়ে ইরানে ঢুকে সেগুলো নিয়ে আসব… আমরা সেগুলো সংগ্রহ করতে যাচ্ছি। আমরা ওগুলো আমাদের দেশ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির

ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

আপডেট সময় ১২:০১:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬