ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ Logo বন্দরে আদালত অবমাননা করে জমি মাপার নির্দেশ, ওসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন? Logo ফরিদপুরের ভাঙ্গায় মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ মেগা ফাইনাল

দক্ষিণ সস্তাপুরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন : প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি – অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলা দক্ষিণ সস্তাপুর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে দক্ষিণ সস্তাপুর বাইতুল আকসা জামে মসজিদের সামনে এই খাল খননের উদ্বোধন করা হয়।
দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সস্পাদক (সাংবাদিক) জসিম উদ্দিনের উদ্যোগে ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সার্বিক সহযোগিতায় খাল খনন উদ্বোধন শেষে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা খাল খননের কার্যক্রম হাতে নিয়েছি। এই কার্যক্রম জলাবদ্ধতা নিরসনে অব্যাহত থাকবে। তিনি বলেন শুধু খাল খনন করলে হবে না খালের মধ্যে দখল হওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, সাধারণ সম্পাদক নাসিমুল হক, সিনিয়র সহ-সভাপতি আলতাব হোসেন, সহ-সভাপতি প্রফেসর শফিকুল ইসলাম, থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূইয়া, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, পঞ্চায়েত কমিটির কোষাধাক্ষ্য নিজামুদ্দিন, এনামুল হক মজুমদার, মিজানুর রহমান, মতিউর রহমান, মোস্তফা কামাল, সালাউদ্দিন, আহমদ শাহ শাহিন, মিঠু, নয়ন, আরিফ প্রধান, সম্রাটসহ রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির

দক্ষিণ সস্তাপুরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন : প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি – অধ্যাপক মামুন মাহমুদ

আপডেট সময় ১২:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬