ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ১২ জন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৩ মে) দুপুর একটার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় অবস্থিত ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডে’ এই ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।

তিনি বলেন, “আধ ঘন্টা আগে প্রাথমিকভাবে বিষয়টি জেনেছি। ক্যান্টিনের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। তারা সকলেই ওই বিদ্যুৎকেন্দ্রের কর্মী। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত জানানো যাবে।”

দগ্ধরা হলেন: মো. রমিজুল (৪৫), মো. মনির হোসেন (৪৫), বদরুল হায়দার (৫০), তুহিন শেখ (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), ওসমান গণি (৩০), আল আমিন (৩০), নাজমুল আলম খান (৪০), সাইফুল ইসলাম (৩০), শঙ্কর (২৫), কাওসার (৩০) ও মো. আমির (২৫)।

তাদের মধ্যে আমিরের শরীরের ৮০ শতাংশ, কাওসারের ৫৯ শতাংশ, শঙ্করের ৪৬ শতাংশ, নাজমুলের ১৩ শতাংশ, আল আমিনের ২২ শতাংশ, সুপ্রভাতের ১২ শতাংশ, সাইফুলের ৪ শতাংশ, ওসমানের ৩ শতাংশ, তুহিন ও বদরুলের ৫ শতাংশ, রমিজুলের ৩ শতাংশ এবং মনিরের ২ শতাংশ পুড়ে গেছে বলে জানান রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

দুপুর দুইটার দিকে তাদের হাসপাতালে আনা হয় জানিয়ে এ চিকিৎসক বলেন, বিস্ফোরণে দগ্ধ ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের ছয়জনকে ভর্তি করা হয়েছে এবং বাকিদের জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান।

ঘটনার সময় কর্মীরা ক্যান্টিনে দুপুরের খাবার গ্রহণ করছিলেন বলে প্রাথমিক তথ্যের বরাতে জানিয়েছেন থানার ওসি গোলাম সারোয়ার।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২

আপডেট সময় ০৪:২৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬