ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ Logo বন্দরে আদালত অবমাননা করে জমি মাপার নির্দেশ, ওসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন? Logo ফরিদপুরের ভাঙ্গায় মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ মেগা ফাইনাল

শাপলা চত্বরে গণহত্যার বিচার, ভারতের নিরীহ মুসলমানদের ওপর হামলা, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শাপলা চত্বরে গণহত্যার বিচার,ভারতের নিরীহ মুসলমানদের ওপর হামলা, বসতবাড়ি লুটপাট ও কবরে অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামা কল্যাণ পরিষদ।
শুক্রবার (১৫ মে) বাদ জুমা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ব্রাদার্স টাওয়ারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ধর্মপ্রাণ মুসলমানরা জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে সমাবেশে যোগদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে কথা বলছি, যখন পৃথিবীর একটা হিংস্র জনগোষ্ঠি মুসলমানদের উপর হত্যা, নিপীড়ন, আক্রমণ চালাচ্ছে। যা পৃথিবীর বুকে জীবন্ত এক কারবালার ময়দান।
এ সময় বক্তার আরো বলেন, এমন পরিস্থিতিতে মজলুমের পক্ষে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা হয়তো স্বশরীরে সেখানে গিয়ে লড়াই করতে পারছি না, কিন্তু আমাদের কণ্ঠস্বর স্তব্ধ হওয়া উচিত নয়। তবে ধৈর্যের বাঁধ ভেঙ্গে দেওয়া হলে আমরা এই তৌহিদী মুসলমানদের নিয়ে ভারতমুখী লং মার্চের ঘোষণা দেব। আমরা ওই হিন্দু উগ্রবাদীদের প্রতিহত করে মুসলমানদের অধিকার ফিরিয়ে দিবো। এজন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দিতে ও প্রস্তুত আছি। তারা আরো বলেন, ইতিহাস সাক্ষী দেয়, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। রাত যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। ইনশাআল্লাহ, একদিন ভারত কয়েকটি ভূখন্ডে ভাগ হয়ে তাদের নাম মুছে ফেলা হবে।
এসময় বক্তব্য রাখেন ফতুল্লা থানা ওলামা কল্যাণ পরিষদের সভাপতি মুফতি ফয়জুল্লাহ,সিনিয়র সহসভাপতি মুফতি মাহদী বিন ইব্রাহিম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওয়াজিউল্লা, সহ-সভাপতি মাওলানা মাহফুজ, আল্লামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক। এসব আরো উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক সিরাজী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সারোয়ার, মাওলানা আব্দুর রহিম মাওলানা আব্দুর রাজ্জাক সহ ওলামা পরিষদের নেতৃবৃন্দ ও মুসলিম সম্প্রদায়ের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির

শাপলা চত্বরে গণহত্যার বিচার, ভারতের নিরীহ মুসলমানদের ওপর হামলা, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ১২:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬