ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যায় মামলা, গ্রেফতার ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী নাছির (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানায় নিহত নাছিরের স্ত্রী সায়মা আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নিহত নাছির ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি “ফ্রেন্ডস ক্যাবল” নামের একটি ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (তারিখ) দুপুর ১টার দিকে চানমারী মাউড়াপট্টিস্থ “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— শরিফ (৪০), জুয়েল (২০), আরিফ (৩০), সজিব (৩৬), শান্ত (২৮), নাঈম (২৫), মজিদ (৪২), আব্দুস সাত্তার বাবু (৫২), আবির (২৪) ও রুমি (৩০) সহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জন। এজাহারে উল্লেখ করা হয়, “ফ্রেন্ডস ক্যাবল নেটওয়ার্কস” নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন আসামি আব্দুস সাত্তার বাবু। দীর্ঘদিন ধরে হিসাব-নিকাশ নিয়ে বিরোধ চলছিল। একপর্যায়ে ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়।

এছাড়া মামলায় বলা হয়, কিছু আসামি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিহত নাছিরের কারণে তারা ওই কার্যক্রম পরিচালনায় বাধার মুখে পড়ছিল। এ নিয়ে পূর্বের বিরোধ ও হুমকি-ধমকির ঘটনাও উল্লেখ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আসামিরা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে বাদীপক্ষের অভিযোগ। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, এজাহারভুক্ত ৪ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন সজিব, শান্ত, আরিফ ও নাঈম। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যায় মামলা, গ্রেফতার ৪

আপডেট সময় ০১:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬