ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বন্দরে ২৫ মণের ‘হিরা মানিক’

নারায়ণগঞ্জের রামনগরে একটি খামারে এখন মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশাল আকৃতির ষাঁড় “হিরা মানিক”। প্রায় ২৫ মণ ওজন, ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা ও ৯ ফুট ৯ ইঞ্চি দৈর্ঘ্যের ফ্রিজিয়ান শংকর জাতের এই গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা।

খামারি মনির হোসেন আশা করছেন, কোরবানি উপলক্ষে পশুটিকে প্রস্তুত করেছেন তিনি। “হিরা মানিক”-এর দাম হাঁকছেন ১৩ লাখ টাকা।

মূলত দুধ উৎপাদনের জন্য গাভির প্রসব কাজে ব্যবহার করতে দুই বছর আগে ষাঁড়টি কেনেন তিনি। পরে গরুটির প্রতি আলাদা মায়া জন্ম নেয়। সেই ভালোবাসা থেকেই আদর করে নাম রাখেন “হিরা মানিক”।

মনির বলেন, “ও শুধু একটা গরু না, আমাদের পরিবারের সদস্যের মতো। বাচ্চারাও ওর সামনে যায়, আদর করে। পরিচিত মানুষের সামনে খুব শান্ত থাকে, তবে মাঝে মাঝে একটু রেগেও যায়।”

গাভিদের জন্য যে খাবার প্রস্তুত করা হয়, সেটাই খাওয়ানো হয় এই ষাঁড়টিকে। পাশাপাশি দেওয়া হয় ভুট্টার গুড়া। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুটি লালন-পালন করা হয়েছে বলেও দাবি খামারির।

ইতোমধ্যে অনেক ক্রেতাই বিভিন্ন দাম প্রস্তাব করেছেন। তবে কাঙ্ক্ষিত মূল্য না পেলে কোরবানির হাটে তোলা হবে।

খামারি মনির হোসেন বলেন, “ছোট থেকেই গরু পালন করছি। খামার শুধু ব্যবসা না, এটা আমার ভালোবাসার জায়গা।”

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে তিনি বলেন, দেশীয় খামারিদের উৎসাহ দিতে সবার উচিত স্থানীয়ভাবে পালন করা সুস্থ ও প্রাকৃতিক উপায়ে বড় করা পশু কোরবানির জন্য কেনা। এতে যেমন নিরাপদ মাংস নিশ্চিত হবে, তেমনি দেশীয় খামারিরাও উৎসাহ পাবে।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

বন্দরে ২৫ মণের ‘হিরা মানিক’

আপডেট সময় ১০:১৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬