ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

কোরবানিকে সামনে রেখে মহাসড়ক ও হাটে র‌্যাব-১১ এর বিশেষ নিরাপত্তা জোরদার

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-১১। ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে ইতিমধ্যেই মহাসড়কে বিশেষ টহল জোরদার, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং পশুর হাটে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি, যানজট এবং পশুর হাটে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও জাল টাকা চক্রের তৎপরতা বেড়ে যায়। এসব অপরাধী চক্রের দৌরাত্ম্য রোধে এবার আগেভাগেই সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা র‌্যাবের বিশেষ টহল দল মোতায়েন রাখা হয়েছে।পাশাপাশি সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে, যাতে অবৈধ অস্ত্র, মাদক বা জাল টাকা পরিবহন প্রতিরোধ করা যায়।

এছাড়া, কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি র‌্যাব সদস্যদের দৃশ্যমান উপস্থিতি বাড়ানো হয়েছে।

র‌্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং ঈদের আনন্দকে নিরাপদ রাখতে এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

কোরবানিকে সামনে রেখে মহাসড়ক ও হাটে র‌্যাব-১১ এর বিশেষ নিরাপত্তা জোরদার

আপডেট সময় ০২:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬