ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

নিউইয়র্কে দেখা গেছে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাউন্সিলর বাবুকে

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল করিম বাবুকে নিউইয়র্কে দেখা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের স্টক এক্সচেঞ্জের সামনে আব্দুল করিম বাবুর একাধিক ছবি ‘প্রেস নারায়ণগঞ্জ’র হাতে এসেছে। যাতে একাধিক প্রবাসী বাংলাদেশী দাবি করেছেন, আওয়ামী লীগ নেতা বাবু নিউইয়র্কে অবস্থান করছেন। তাকে গত ১৬ মে স্টক এক্সচেঞ্জের সামনে দেখা যায়। তখন প্রবাসী বাংলাদেশীরা বাবুকে চিনতে পেরে ছবি তোলেন।

আব্দুল করিম বাবু নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার বাসিন্দা। মহানগর আওয়ামী লীগের সদস্য বাবু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সর্বশেষ নাসিকের প্যানেল মেয়রও নির্বাচিত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন আব্দুল করিম বাবু। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার ও অন্যের জমি দখলের একাধিক অভিযোগ ছিল। নারায়ণগঞ্জের ক্যাবল ব্যবসারও (ডিশ ব্যবসা) একক নিয়ন্ত্রণও ছিল তার হাতে। তাকে স্থানীয়ভাবে অনেকেই ‘ডিশ বাবু’ নামে চিনতেন।

এমনকি, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি করতেও দেখা যায় বাবুকে। ওই সময় শামীম ওসমানের নেতৃত্বে তার লোকজন ছাত্র-জনতার উপর এলোপাথারি গুলি করেন।

পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সপরিবারের আত্মগোপনে চলে যান আব্দুল করিম বাবু। তার বাড়িঘরেও ক্ষুব্দ লোকজন ভাঙচুর চালান। এরপর দেশ ছাড়ারও খবর পাওয়া যায় তার। যদিও সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের জন্য ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাদের মধ্যে একজন আব্দুল করিম বাবু।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

নিউইয়র্কে দেখা গেছে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাউন্সিলর বাবুকে

আপডেট সময় ১১:৩৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬