ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমেরিকা প্রবাসীকে হুমকির অভিযোগ

(স্টাফ রিপোর্টার) প্রীতম সরকার উপজেলার আজিমনগর ইউনিয়নের চতলারপাড় গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমেরিকা প্রবাসীকে হুমকির অভি যোগ পাওয়া যায়। অভিযোগ করেন আব্দুল গফুর মাতুব্বর (৬৩),পিং মৃত দলিল উদ্দিন মাতুব্বর। স্থানীয় সূত্রে জানা যায় যে, একই গ্রামের ভুক্তভোগীর আপন ভাতিজা রাসেল মাতুব্বর (৩০),পিং মৃত জলিল মাতুব্বর। দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার সাথে মনমালিন্য চলে আসছে। এর ওই ধারাবাহিকতায় রেকর্ড সংশোধনীর একটি মামলা দায়ের করেনএবং উক্ত মামলার বিবাদী হিসেবে রাসেল মাতুব্বরের নাম উল্লেখ করায় তিনি ক্ষিপ্ত হয়ে গফুর মাতুব্বরের ক্ষতি সাধনের জন্য ওত পেতে থাকে। গত ২৪.০৫.২৬.বিকেল তিনটার দিকে শিমুল বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে বিবাদী রাসেল মাতুব্বর তাকে গতিরোধ করে বাক বিতন্ডার এক পর্যায়ে শারীরিক নির্যাতন চালায়। চিৎকার চেঁচামেচিতে লোকজন জড়ো হয়ে সাময়িকভাবে মীমাংসা করে দেন।ভুক্তভোগী অভিযোগে উল্লেখ করেন বিভিন্নভাবে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া তার স্ত্রী মাহবুবা বেগম (৫০),অভিযোগ করেন তার স্বামী প্রবাসে থাকাকালীন সময়ে তাকে এবং তার সন্তানকে বিভিন্নভাবে ভয় প্রদর্শন করেন। বিষয়ের উপর সঠিক তদন্ত সাপেক্ষে স্থানীয় পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসনিক কর্মকর্তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। অন্যদিকে রাসেল মাতুব্বরকে উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জখমের কথা অস্বীকার করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমেরিকা প্রবাসীকে হুমকির অভিযোগ

আপডেট সময় ১০:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬