ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

নারায়ণগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই কর্তৃক বড় ভাই কে হত্যার চেষ্টা

জমি দখলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদরের আল আমিন নগরে এক ব্যক্তির ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া ওই ব্যক্তি বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালত সিআর মামলা নং- ৭৮৯/২০২৬ হিসেবে মামলাটি গ্রহণ করেছে।

মামলার নথি ও বাদীর এজাহার অনুযায়ী, বাদী এস এম আজিম উদ্দিন আহম্মদ প্রধান, পিতা মৃত এস এম আহাম্মদ আলী প্রধান, সাং- ১৮৯/২ আল আমিন নগর, গোপচর রোড, শীতলক্ষ্যা, ওয়ার্ড নং-১৮, নারায়ণগঞ্জ।

বাদীপক্ষের অভিযোগ, তার পিতা ১/০৩/১৯৮৪ ইং তারিখে দখল হস্তান্তরনামা দলিলের মাধ্যমে তাকে একটি জমি কিনে দেন। জমিটি বাদীর পিতার দখলেই ছিল। বাদীর পিতার মৃত্যুর পর আসামীরা আওয়ামীলীগের রাজনৈতিক প্রভাব দেখিয়ে জোরপূর্বক ওই জমি দখল করে নেয় এবং সেখানে দোকান নির্মাণ করে ভোগদখল করছে।

ঘটনার বিবরণে বলা হয়, গত ১০/০৬/২০২৬ ইং, বুধবার রাত ৯টার দিকে আসামীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে। বাদী প্রতিবাদ করলে ১নং আসামী নিজাম উদ্দিন প্রধান বটি দিয়ে বাদীর মাথায় আঘাত করে, এতে বাম পাশে গুরুতর রক্তাক্ত ফাটা জখম হয়। ২নং আসামী মনিরুল ইসলাম সৌরভ শাবল দিয়ে ডান পায়ের হাঁটুর নিচে কোপ মারে। ৩নং আসামী মোঃ জারিব লোহার রড দিয়ে বাম হাতে আঘাত করে এবং ১-৩নং আসামী গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় ৩নং আসামি মোঃ জারিব ও ৪নং আসামি মরিয়ম বেগম ৫নং সাক্ষী বিলকিস খানম বৃষ্টির কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে। বাদী ও সাক্ষীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা “আজ বেঁচে গেলি, ভবিষ্যতে আরও লোক নিয়ে খুন করে ফেলবো” বলে হুমকি প্রদান করে।

এছাড়াও ১নং আসামি নিজাম উদ্দিন প্রধান চলে যাওয়ার সময় এই মর্মে আরও হুমকি প্রদান করে যে তার সমন্ধি সালামত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি খোকনকে দিয়ে টাকা ও ক্ষমতার অপব্যবহার করে বাদীপক্ষকে উল্টো আইনি জটিলতায় ফেলবে এবং থানা-পুলিশ কিনে ফেলবে।

পরে স্থানীয়দের সহযোগিতায় বাদীকে ভিক্টোরিয়া জেনারেল ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। থানায় মামলা করতে গেলে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।

উক্ত হামলার ঘটনায় বাদীপক্ষ জান-মালের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিরাপত্তা চেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সরকারের সহযোগিতা চেয়েছেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

নারায়ণগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই কর্তৃক বড় ভাই কে হত্যার চেষ্টা

আপডেট সময় ১১:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬