ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সংসদ অধিবেশন দেখতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীরা

জাতীয় সংসদ অধিবেশন দেখতে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের বিরতির সময় সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন, তাদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

সংসদ ভবনে গিয়ে তারা স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে ছবি তোলেন। পরে তারা সংসদ অধিবেশন উপভোগ করেন। নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সংসদ অধিবেশন দেখতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট সময় ০২:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬