ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ইতালিতে ভাইয়ের হাতে নিহত নয়নের মরদেহ দেশে, আড়াই মাস পর দাফন

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা পশ্চিম সোনারং এলাকার প্রবাসী যুবক নয়ন ফকিরের (২৫) মরদেহ আড়াই মাস পর দেশে ফিরেছে। ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত হওয়ার পর বুধবার (২২ জুলাই) সকালে তার মরদেহ দেশে পৌঁছায়।
পরে দুপুর ২টার দিকে উপজেলার সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা ঈদগাহ কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ইতালির লেইজ শহরে পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে বড় ভাই হুমায়ুন ফকির (৩০) ছোট ভাই নয়ন ফকিরকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে ঘটনার দায় স্বীকার করেন বলে জানা গেছে। পরে ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ, আর্থিক লেনদেন এবং দ্বিতীয় বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এসব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহত নয়ন ফকির সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা এলাকার দেলোয়ার ফকিরের (৫৫) ছেলে। দীর্ঘ অপেক্ষার পর মরদেহ দেশে ফেরায় পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ইতালিতে ভাইয়ের হাতে নিহত নয়নের মরদেহ দেশে, আড়াই মাস পর দাফন

আপডেট সময় ০১:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬