ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ Logo বন্দরে আদালত অবমাননা করে জমি মাপার নির্দেশ, ওসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন? Logo ফরিদপুরের ভাঙ্গায় মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ মেগা ফাইনাল

সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও গাছের চারা বিতরণ

আনিছুর রহমান রুবেল,সিরাজদিখান : “কৃষিই সমৃদ্ধি, কৃষক কার্ড থাকলে হাতে—সেবা পাবেন সাথে সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা এবং কৃষকদের মাঝে গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই)বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. এ. জলিল, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ,উপজেলা সহকারী কমিশনার ভূমি সিনথিয়া হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,সিরাজদিখান থানার ওসি তদন্ত হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা নুরমহল আশরাফী বলেন, , কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি কৃষি সহায়তা, প্রণোদনা, ভর্তুকি, প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা আরও সহজ ও দ্রুত পাবেন। কৃষকদের তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষিত হওয়ায় সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হবে আরও স্বচ্ছ ও কার্যকরভাবে।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির

সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও গাছের চারা বিতরণ

আপডেট সময় ০১:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬