ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সবুজের আহ্বানে:সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বন্দর-ইপিজেড ও পতেঙ্গার উদ্যোগে বৃক্ষরোপণ

সৈয়দ মোহাম্মদ কায়সার আশ্রাফীঃ চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : মানবসেবা যেমন আমাদের অঙ্গীকার, তেমনি পরিবেশ রক্ষাও আমাদের নৈতিক দায়িত্ব। আর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় একটি দেশের ২৫শতাংশ‌ গাছ পালা থাকা উচিত।
সেই প্রত্যয়কে ধারণ করে প্রতিবছরের ন্যায় এ বছরও সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ, বন্দর ইপিজেড ও পতেঙ্গা থানা-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি মানুষের জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে। তাই প্রত্যেক সচেতন নাগরিকের উচিত অন্তত একটি হলেও গাছ রোপণ করা এবং তার পরিচর্যা করা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. এস. এম. এমরান, সাধারণ সম্পাদক ডা. আহসান হাবিব, সহ-সভাপতি ডা. এম. আর. সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামসুজ্জামান, ডা. বেলায়েত হোসেন, ডা. ফজল, ডা. গোফরান সহ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ শুধু চিকিৎসা সেবায় নয়, মানব কল্যাণ, প্রাকৃতিক দুর্যোগে – অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন সামাজিক সচেতনতায় নানা কর্মসূচিতে জনকল্যাণমূলক কর্মকান্ডে ভূমিকা রেখে চলেছে।
বৃক্ষরোপণ কর্মসূচিই হোক
সবুজে ঘেরা একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সবুজের আহ্বানে:সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বন্দর-ইপিজেড ও পতেঙ্গার উদ্যোগে বৃক্ষরোপণ

আপডেট সময় ০৯:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬