ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম Logo ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী Logo সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু Logo পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন Logo আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান Logo প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ Logo টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন Logo চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, Logo পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন Logo পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের আদর্শিক নেতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নারায়ণগঞ্জে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১৫ আগস্টের এ দিবসকে ঘিরে জেলার গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো পক্ষ যাতে বিশৃঙ্খলা বা নাশকতা ঘটাতে না পারে, সে জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি এবং বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে।

নারায়ণগঞ্জের প্রবেশপথ সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও স্থাপনাগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “১৫ আগস্ট উপলক্ষে আগে থেকেই বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। জুলাই স্মৃতি স্তম্ভসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ২৪ ঘণ্টা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি থানার নিয়মিত টহল দল মাঠে রয়েছে। এর পাশাপাশি বিশেষ কয়েকটি টহল দল এবং ডিবির টিমও কাজ করবে।”

তিনি বলেন, “শহীদ মিনারে আগে থেকেই ২৪ ঘণ্টা পুলিশের একটি দল দায়িত্ব পালন করছে। এ ছাড়া পাওয়ার হাউসসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও পুলিশ মোতায়েন থাকবে। দুই নম্বর রেলগেট এলাকাতেও নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ অবস্থান করবে।”

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে কি না, সেদিকেও নজর রাখা হচ্ছে।

তিনি বলেন, “সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের বিষয়ে নজরদারি করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় ০১:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬