ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন Logo আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান Logo প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ Logo টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন Logo চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, Logo পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন Logo পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন Logo ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ Logo এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

oplus_0

মো:শামীম হোসেন : পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, হয়রানি বন্ধ এবং নিয়মতান্ত্রিকভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে আবেদন করেছেন চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) সারা দেশের অন্যান্য জেলার ন্যায় বাংলাদেশ ডেন্টাল পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ডেন্টাল ডিপ্লোমাধারীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে এ আবেদনপত্র প্রদান করেন।
আবেদনে ডেন্টাল ডিপ্লোমাধারীরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন ধরনের জটিলতা ও হয়রানির বিষয় তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ এবং কর্মক্ষেত্রে নিরাপদ ও সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

ডেন্টাল ডিপ্লোমাধারীরা বলেন, দীর্ঘমেয়াদি চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা শিক্ষা সম্পন্ন করে তারা নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালন করে আসছেন। তবে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সময় নানা ধরনের প্রতিবন্ধকতা ও হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। এসব সমস্যা নিরসনে প্রশাসনের ইতিবাচক সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ডেন্টাল পরিষদের ঢাকা বিভাগের অন্যতম সদস্য ডেন্টিস্ট মো. হাফিজুল ইসলাম তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার মহাসচিব ডেন্টিস্ট মো. আমির হামজা, ডেন্টিস্ট জাহাঙ্গীর হোসাইন, ডেন্টিস্ট আনোয়ার, ডেন্টিস্ট মোহাম্মদ আলী, ডেন্টিস্ট ইকবাল,ডেন্টিস্ট আশরাফুল ইসলাম টিপু, ডেন্টিস্ট শামীম, ডেন্টিস্ট ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও ডেন্টাল ডিপ্লোমাধারীরা।

বাংলাদেশ ডেন্টাল পরিষদের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, অযাচিত হয়রানি বন্ধ এবং সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের ইতিবাচক সহযোগিতা নিশ্চিত করাই এ আবেদনের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের সহযোগিতায় ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

আপডেট সময় ০৪:৫০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬