ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ব্রণ কমাতে যা করবেন

মুখে গোটা বেরোনো বা ব্রণ হওয়াটা খুবই সাধারণ একটা সমস্যা। ত্বকে ব্রণ ও ব্রণের দাগের ফলে আমাদের শুধু সৌন্দর্যই নষ্ট হয় না। সেই সঙ্গে আত্মবিশ^াসও কমে যায়। কিছু নিয়ম মেনে চলতে পারলেই সুস্থ, পরিষ্কার ও ব্রণবিহীন ত্বক পাওয়া সম্ভব হয়।
 শসা থেঁতো করে মুখে লাগিয়ে রাখতে পারেন। ২০ মিনিট লাগিয়ে রাখার পর ঠান্ডা পানিতে ধুয়ে নিন মুখ। এ ছাড়াও শসাকে অন্যভাবে ব্যবহার করতে পারেন। শসা গোল গোল করে কেটে অন্তত এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সেই পানি খেয়েও নিতে পারেন বা ওই পানি দিয়ে মুখও ধুয়ে নিতে পারেন।
 গরম পানি দিয়ে গ্রিন টি বানান। তারপর সেই গ্রিন টি একদম ঠান্ডা করে ব্রণ বা গোটার জায়গায় ব্যবহার করুন। তুলায় ভিজিয়ে ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে ভালো করে ত্বকের ওপর মিশতে পারবে চায়ের মিশ্রণটি। যদি টি ব্যাগ থেকে গ্রিন টি বানান, তা হলে ঠান্ডা গ্রিন টি ব্যাগটিও রাখতে পারেন ত্বকের ওপর। ২০ মিনিট রাখার পর ধুয়ে নিন।
 রসুন ব্রণের বড় শত্রু। এটি ব্যবহার করাও খুব সহজ। এক-দুই কোয়া রসুন দুই টুকরা করে কেটে নিন। তারপর ব্রণের জায়গায় রস লাগান। মিনিট পাঁচেক পরে ধুয়ে ফেলুন। রাতে শুতে যাওয়ার আগে এটি করলে পরদিন সকালে ত্বকের উন্নতি টের পাবেন।
 তুলায় করে লেবুর রস ব্রণের জায়গায় লাগিয়ে নিতে পারেন। লেবুর রসের সঙ্গে দারুচিনির মিশ্রণ তৈরি করে রাতে শুবার আগে ব্রণের ওপর লাগিয়ে রাখতে পারেন। সকালে হালকা উষ্ণ পানিতে ধুয়ে নেবেন।
 ডায়েটে ময়দা ও চিনি যত সম্ভব কম রাখুন। এ দুটি খাবারের কারণে দেহে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। সাদা পাউরুটি, সাদা ভাত এবং চিনিÑএই তিন উপাদান যতটা সম্ভব কম খেতে হবে।
এই উপাদানে বেশি মাত্রায় গ্লাইসেমিক কার্বোহাইড্রেট থাকে। এগুলো ব্রণের অন্যতম কারণ হতে পারে।
 দই, দুধ, পনির এবং আইসক্রিমে ব্রণ বেড়ে যায়। দুধ ও দুধজাত জিনিস বেশি খেলে ত্বকের তৈলগ্রন্থি উজ্জীবিত হয়। বেড়ে যায় সেবাম নিঃসরণও। তার ফলে ব্রণের সমস্যাও বেড়ে যায়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ব্রণ কমাতে যা করবেন

আপডেট সময় ০১:২৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪