ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শুটকি-আচারের সাথে প্রায় সাড়ে ৮ হাজারা ইয়াবা, যুবক আটক

বন্দরে এক যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃত যুবক একজন মাদক ব্যবসায়ী। বুধবার (৬ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত যুবকের নাম মোহাম্মদ কায়ুম রায়হান (২০)। সে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং গ্রামের হাফেজ উল্লাহর ছেলে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আসামিকে আটক করে। চট্টগ্রাম থেকে ঢাকা গামী একটি বাস থেকে নামার পর সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। এসময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগে শুটকি এবং আচারের মধ্য হতে তল্লাশি করে ৮ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, চক্রটি দীর্ঘদিন যাবত টেকনাফ থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। ইতোমধ্যে মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আমরা আদালতে প্রেরণ করেছি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শুটকি-আচারের সাথে প্রায় সাড়ে ৮ হাজারা ইয়াবা, যুবক আটক

আপডেট সময় ১২:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪