নারায়ণগঞ্জ জেলা জুড়ে সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যুতের খুঁটিতে অবৈধভাবে ডিস ও ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগের তার ঝুলিয়ে দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি অসাধু চক্র। এর ফলে শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি আশেপাশের বসতবাড়ি ও সাধারণ মানুষ চরম অগ্নিকাণ্ডের ঝুঁকিতে দিন কাটাচ্ছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় এই অবৈধ সংযোগের ভয়াবহ চিত্র দেখা গেছে।
সরেজমিনে গলাচিপা ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি বৈদ্যুতিক খুঁটিতে অসংখ্য ওয়াইফাই ও ডিসের কালো তারের জঞ্জাল তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের সাথেই এসব তার জড়িয়ে আছে, যা থেকে যেকোনো মুহূর্তে শর্টসার্কিট হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারের এই জটলার কারণে খুঁটির পাশের বাসাবাড়িগুলো সবসময় আতঙ্কে থাকে। ঝড়-বৃষ্টি বা সামান্য স্পার্কিং হলেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক গলাচিপার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের বাড়ির একদম গা ঘেঁষে বিদ্যুতের খুঁটি। সেই খুঁটিতে শত শত ডিস আর ওয়াইফাইয়ের তার পেঁচিয়ে রাখা হয়েছে। মাঝেমধ্যেই তার থেকে আগুনের ফুলকি দেখা যায়। পরিবার নিয়ে সবসময় মৃত্যুভয়ে থাকি, কিন্তু প্রতিবাদ করলে ব্যবসায়ীদের রোষানলে পড়তে হয়।”
ঢাকা
,
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ১২:৫৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- 0
জনপ্রিয় সংবাদ



















