জান্নাত জাহা : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই বাড়ছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে নানা আলোচনা থাকলেও স্থানীয়দের একটি অংশের দাবি, নির্বাচনের সময় ঘনিয়ে এলেও অনেক সম্ভাব্য প্রার্থীকে সাধারণ মানুষের কাছে তেমন দেখা যাচ্ছে না।এদিকে বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। স্থানীয়দের মতে, দায়িত্ব পালনের সময় তিনি ইউনিয়নের বিভিন্ন সড়ক সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং সামাজিক সমস্যা মোকাবিলায় উদ্যোগ গ্রহণ করে আসছেন।স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন কাজে সহযোগিতা এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে আব্দুল আল মামুনকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। এসব কর্মকাণ্ডের কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে বলে তারা উল্লেখ করেন।মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন সময় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগকেও স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকেই মনে করেন, উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে জনপ্রতিনিধিদের মাঠপর্যায়ে আরও বেশি সক্রিয় থাকা প্রয়োজন।তবে নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের রাজনৈতিক পরিবেশ দিন দিন সরগরম হয়ে উঠছে। বিভিন্ন সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে নিজেদের অবস্থান শক্ত করতে কাজ শুরু করেছেন। স্থানীয় ভোটারদের মতে, নির্বাচনের সময় তারা প্রার্থীদের প্রতিশ্রুতির পাশাপাশি অতীতের কাজ ও জনগণের সঙ্গে সম্পৃক্ততাকেও গুরুত্ব দেবেন।বৈদ্যেরবাজার ইউনিয়নের সচেতন মহলের অভিমত, জনগণের প্রত্যাশা পূরণে যিনি উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাস্তব ভূমিকা রাখতে পারবেন, শেষ পর্যন্ত ভোটাররা তাকেই মূল্যায়ন করবেন।
ঢাকা
,
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- 0
জনপ্রিয় সংবাদ



















