ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজনীতি ও আমলাতন্ত্রের দুর্নীতির চক্রে রাষ্ট্রের ক্ষয় Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo অনৈতিক আবদার না মেটানোয় ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ Logo টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা Logo জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী Logo বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম Logo কুমির আতঙ্কে দিন পার করছেন বন্দরের তিনগাঁওবাসী, উদ্ধারে চলছে তৎপরতা Logo বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা, গ্রেপ্তার তাফসীর Logo স্বাধীন রাষ্ট্র, পরাধীন মানুষ—বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি Logo ভাঙ্গায় নামজারি নিয়ে বিস্ফোরক অভিযোগ, বিক্রি হয়ে যাওয়া জমিতেও ‘কাল্পনিক নামজারি’

টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

টঙ্গিবাড়ী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা সুমির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা নাসিমা আক্তার ও সাংগঠনিক সম্পাদিকা রাশিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. জামাল, মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আক্তার তৃষা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, বেতকা ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম ধীপুর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেসমিন সুইটি সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘদিন ধরে গণতন্ত্র, মানুষের অধিকার ও নারী সমাজের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের অবদান অনস্বীকার্য। আগামী দিনে দেশ ও মানুষের কল্যাণে মহিলা দলের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

রাজনীতি ও আমলাতন্ত্রের দুর্নীতির চক্রে রাষ্ট্রের ক্ষয়

টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় ১১:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬