বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের দেশবিরোধী চক্রান্ত ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বন্দর এলাকা থেকে শত শত নেতা-কর্মী নিয়ে একটি সুবিশাল মিছিল বের হয়। মিছিলটি বন্দর এলাকা প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ব্রিজে গিয়ে মূল সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জোসেফের অনুসারী এবং আমির হোসেনের নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।
সমাবেশে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের যেকোনো ধরনের দেশবিরোধী চক্রান্ত ও নৈরাজ্যমূলক অপচেষ্টা স্থায়ীভাবে নস্যাৎ করতে হলে তাদের মূল শক্তি ও অর্থের উৎস সরবরাহকারী—সাবেক কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান এবং মেম্বারদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের এসব দোসরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত রাজপথে ছাত্র-জনতার অকুতোভয় আন্দোলন অব্যাহত থাকবে।”
ঢাকা
,
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ১১:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- 0
জনপ্রিয় সংবাদ

















