ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ Logo বন্দরে আদালত অবমাননা করে জমি মাপার নির্দেশ, ওসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন? Logo ফরিদপুরের ভাঙ্গায় মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ মেগা ফাইনাল

সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি

​নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী পট্টি ৩নং বালুর মাঠ এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদকের ভয়াল থাবা। স্থানীয় এলাকাবাসীর গুরুতর অভিযোগ অনুযায়ী, মুন্নার কন্যা হীরা দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রকাশ্যেই রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছে। একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়ে জেল খেটে বের হলেও কোনোভাবেই থামছে না তার এই অবৈধ কর্মকাণ্ড।
​স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলপাড়া ৬নং ওয়ার্ড এলাকার ‘মেজর’-এর পুত্র মূল মাদক ডিলার বাবলার প্রত্যক্ষ ছত্রছায়ায় ও সহযোগিতায় এই এলাকা নিয়ন্ত্রণ করছে হীরা। দীর্ঘ বছর ধরে চলা এই মাদক সিন্ডিকেটে হীরার প্রধান সহযোগী হিসেবে কাজ করছে স্থানীয় বিহারী পট্টির আকবর ওরফে বদলার ছেলে সালমান, করিম ওরফে ভুট্রোর ছেলে কালু, বাবুল এবং পানির ট্যাংকি এলাকার ইব্রাল ওরফে ইব্রা ও রাজ।
​এই সংঘবদ্ধ চক্রটি স্থানীয় যুবসমাজ ও উঠতি বয়সী তরুণদের মাঝে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে তাদের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে মাদকের আড্ডার কারণে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ চরমভাবে বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
​এলাকাবাসীর ভাষ্যমতে, মূল ডিলার বাবলা শুধু হীরা নিজেই নয়, বরং তার মতো আরও বেশ কিছু এজেন্টকে ব্যবহার করে পুরো সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় মাদকের বড় বড় চালান ও খুচরা মাদক সরবরাহ করে আসছে। বাবলা একজন চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
​মাদকের এই অভয়ারণ্য থেকে যুবসমাজ ও এলাকার পরিবেশ রক্ষায় অবিলম্বে মূল মাদক ডিলার বাবলা, হীরা এবং তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির

সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আপডেট সময় ১০:২১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬