ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ Logo বন্দরে আদালত অবমাননা করে জমি মাপার নির্দেশ, ওসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন? Logo ফরিদপুরের ভাঙ্গায় মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ মেগা ফাইনাল

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির

নিজস্ব সংবাদদাতা: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমজমাট আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা টাইলস্ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর চাষাঢ়াস্থ একটি আভিজাত্য রেস্টুরেন্টে এ নির্বাচন সম্পন্ন হয়। ও-ই নির্বাচনে শতভাগ ভোট প্রয়োগের মাধ্যমে লোকমান ও হাবিব পরিষদ পুরো প্যানেলে বিপুল ভোটে জয়লাভ করেছে।

সমিতির মোট ৪৮ জন ভোটারের মধ্যে ৪৮ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে রয়েল টাইলস্ নামক প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ লোকমান আহমেদ ৩২টি ভোট এবং সহ-সভাপতি পদে শুক্কুর টাইলস্ নামক প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ হুমায়ুন কবীর ৩২টি ভোট পেয়ে জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে ডায়মন্ড টাইলস্ এন্ড স্যানোটারী হাউজ নামক প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ হাবিবুর রহমান ৩০টি ভোট পেয়ে বিজয়ী হন।

এছাড়া অন্যান্য পদে সাংগঠনিক সম্পাদক হিসেবে ফোরষ্টার সিরামিক নামক প্রতিষ্ঠানের কর্ণধার কাজী মোঃ জাকির হোসেন ৩৩টি ভোট, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মাহাবুবা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের কর্ণধার আল-মামুন মোল্লা ৩৪টি ভোট, কোষাধ্যক্ষ পদে এম. নূর টাইলস্ হাউজ নামক প্রতিষ্ঠানের কর্ণধার গোলাম রাজিব হায়দার সুমন ৩০টি ভোট এবং প্রচার সম্পাদক পদে জান্নাত টাইলস্ নামক প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ কাওছার হোসেন টিটু ৩২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুল হক এবং ধর্ম, ক্রীড়া ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মোঃ রিপন হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- মোঃ ইউসুফ হোসেন। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- খাজা মোঃ হামিদ উল্লাহ এবং মোঃ আরফান উদ্দিন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সমিতি ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ভোটারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

ও-ই সময় বিজয়ী প্যানেলকে শুভেচ্ছা জানিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোরশেদ সারোয়ার সোহেল বলেন- নারায়ণগঞ্জ জেলা টাইলস্ দোকান মালিক সমিতির যে ২টা প্যানেল, খুব সুন্দর পরিবেশে তারা সুন্দরভাবে সমন্বয় করে আজকের একটা খুব সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলো। তো এ-ই নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করেছে, যাদের প্যানেলেই যারা ছিলেন, তাদের ভেতর যে একটা আন্তরিকতা, সৌহার্দ্য করেছেন, এটাই কিন্তু আজকের এটার বহিঃপ্রকাশ। আর এ-ই ইলেকশন হয়েছে গণতন্ত্রের হিসেবে, মানে গণতান্ত্রিক একটা মানুষের অধিকার বা সবকিছু যে খুব স্বাধীনভাবে করা যায়।

তিনি আরও বলেন- ব্যবসায়ীরা যারা আছে, নারায়ণগঞ্জ চেম্বার সব সময় আপনাদের ব্যবসায়ীদের পাশে আছে, থাকবে আপনাদের সহযোগিতায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির

আপডেট সময় ১০:২৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬